অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করার আহ্বান কমলা হ্যারিসের

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২১, ২১:৩৩

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-ফাইল ছবি

অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

তিনি বলেন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা বিপজ্জনক। এতে করে মূলত পাচারকারীরাই লাভবান হয়। সূত্র: আল জাজিরা, বিবিসি।

দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গুয়েতেমালায় গিয়ে এই আহ্বান চানান তিনি। সোমবার (৭ জুন)  গুয়েতেমালার প্রেসিডেন্টের আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন কমলা হ্যারিস।

সেখানে তিনি বলেন, গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের জনগণকে যুক্তরাষ্ট্রমুখী হওয়া থেকে বিরত রাখা খুবই জরুরি। সীমান্ত সুরক্ষিত রাখতে আইন প্রয়োগ করা হবে। অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং এভাবে আসবেন না।

দারিদ্র ও বেকারত্বের কারণে দীর্ঘদিন ধরেই মধ্য আমেরিকার দেশগুলোর বিপুল সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণে মরিয়া। দেশটির দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসীদের এই স্রোত নিয়ন্ত্রণে কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তার এই সফর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর