ইসরাইল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি

সময় ট্রিবিউন | ৩ এপ্রিল ২০২১, ০২:২৯

ছবিঃ সংগৃহীত

ইসরাইলে-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হলে তা মধ্যপ্রাচ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ। বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে তা অসাধারণ সুফল বয়ে আনবে। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং নিরাপত্তাগত দিক থেকেও এটি অত্যন্ত লাভজনক। তিনি ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ওপরেও জোর দেন সাক্ষাৎকারে।

এর আগে সৌদি আরব বলেছিল, ফিলিস্তিনিদের জন্য আলাদা সার্বভৌম রাষ্ট্রের ভিত্তিতেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন হতে পারে। গত ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বলেছিলেন, ফিলিস্তিনিদের একটি সার্বভৌম রাষ্ট্র নিশ্চিত করবে এমন একটি শান্তিচুক্তি প্রয়োজন। তখনই তিনি জানিয়েছিলেন যে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে সৌদি আরবের।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এরপর সুদান ও মরক্কোও একই রাস্তায় হেটেছে। কয়েকদিন আগেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, আরো অন্তত ৪টি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর