কাবুলে বোমা হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | ৪ জুন ২০২১, ১৮:৪২

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। অপরদিকে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় দেশটিতে ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।

বুধবার আফগানিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় পৃথক বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। খবর আরব নিউজের।

প্রথম বোমা হামলাটি হয় মঙ্গলবার কাবুলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির উপদেষ্টা মোহাম্মদ মুহাক্কিকের বাড়ির পাশে। একটি মিনিবাসকে লক্ষ্য করে এ হামলা হয়। এ হামলায় ছয়জনের মৃত্যু হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, অপর বিস্ফোরণটি হয় রাজধানী কাবুলের অন্য একটি এলাকায়। যাত্রী পরিবহন করছিল এমন একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে চারজনের প্রাণ গেছে।
দুটি হামলা চালানো হয়েছে স্টিকি বোমা দিয়ে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার এসব হামলার সঙ্গে তালেবানের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। এখন পর্যন্ত কেউ-ই এ হামলার দায় স্বীকার করেনি।

যেসব এলাকায় হামলা হয়েছে, সেখানে হাজারা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এর আগেও দায়েশ তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে এ জঙ্গিগোষ্ঠী আফগানিস্তানের বিভিন্ন এলাকায় শিয়াদের ওপর হামলার দায় স্বীকার করেছিল।
এ ছাড়া কাবুলের উত্তর অংশে সরকার নিয়ন্ত্রিত এলাকার একটি বৈদ্যুতিক টাওয়ারে বিস্ফোরণের ঘটনায় ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর