বিড়াল, কবুতর দেখলেই হত্যার নির্দেশ কিমের

আন্তর্জাতিক ডেস্ক | ৩ জুন ২০২১, ১৯:৫০

ছবি: ইন্টারনেট

উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন (Kim Jong-un) যে একজন অত্যন্ত নিষ্ঠুর, বর্বর মানুষ সে কথা আমরা আন্তর্জাতিক বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি। ক্ষমতা পিপাসু এবং অত্যন্ত নিষ্ঠুর কিম ক্ষমতার রাশ হাতে রাখতে নিজের সৎ ভাইকে হত্যা করেন বলেও অভিযোগ। এবার তার নিষ্ঠুরতার মাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে ছাড়িয়ে গেল। অন্য দেশের সীমান্ত পার হয়ে কোনও বিড়াল ও কবুতর উত্তর কোরিয়ায় প্রবেশ করলে গুলি করে হত্যা নির্দেশ দিয়েছেন তিনি।

কিম জং উন তার দেশের সেনাকে নির্দেশ দিয়েছেন, অন্য দেশের সীমান্ত থেকে আসা সমস্ত বিড়াল ও পায়রা গুলি করে হত্যা করতে হবে। কিমের ধারণা, বিড়াল ও কবুতর উত্তর কোরিয়ায় মারণ করোনাভাইরাস ছড়াচ্ছে। কিমের দাবি, সীমান্ত পেরিয়ে চিন থেকে করোনা আমদানি করছে বিড়াল ও পায়রা।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ায় করোনা কিভাবে ছড়াল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে প্রশাসন। আর সেই তদন্তের রিপোর্টে বিড়াল- কুবতরদের দায়ী করা হয়েছে। এরপরেই কিমের নির্দেশ, চিনের সীমান্ত টপকে কোনও পাখি বা পশু যদি উত্তর কোরিয়ায় ঢুকলে সেটিকে যেন গুলি করে মেরে ফেলা হয়।

জানা যায়, একটি পরিবার বাড়িতে বিড়াল পোষার জন্য ইতিমধ্যে প্রশাসনের রোষের মুখে পড়েছে। ওই পরিবারকে শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি, ২০ দিন আইসোলেশনে রাখা হয়েছিল তাদের। উত্তর কোরিয়ার প্রশাসন স্থানীয়দের ওপর পশু-পাখি মারার জন্য চাপ দিচ্ছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্বৈরাচারী শাসক কিমের এই নির্দেশে ক্ষুব্ধ দেশের জনগণের একাংশ। তবে উত্তর কোরিয়ায় কিমের কথাই শেষ কথা। তার অনুমতি ছাড়া সেখানে পাখিও ডানা ঝাপটাতে পারে না! – টাইমস নাও নিউজ



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর