যুক্তরাজ্যে করোনায় একদিনে ঘটেনি কারো মৃত্যু

সময় ট্রিবিউন | ২ জুন ২০২১, ০৭:৫০

ছবি : ইন্টারনেট

করোনাভাইরাস শুরুর পর এই প্রথম যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেনি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২৮ দিনের মধ্যে কোনো রোগী মারা যাননি এ দিন। খবর বিবিসির।

সরকারি হিসাবে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৬৫ জন রোগী শনাক্ত হয়েছে। সোমবার তা ছিল ৩ হাজার ৩৮৩ জন।

ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দেশে করোনা মৃত্যু ও সংক্রমণ কমছে।

যুক্তরাজ্যে ব্যাপক ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য করোনা নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ৫২ লাখের বেশি মানুষ অন্তত এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ৪৪ লাখ ৮৭ হাজার ৩৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৭৮২ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা