যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু

সময় ট্রিবিউন | ২৮ মার্চ ২০২৪, ১২:৫৪

ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিজ বাড়িতে এক বাংলাদেশি তরুণ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ১৯ বছর বয়সী ওই তরুণের নাম উইন রোজারিও। স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ওজন পার্কের ১০১ এভিনিউয়ে এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, মানসিক ভারসাম্যহীন ওই তরুণ গুলিতে নিহত হওয়ার আগে সাহায্যের জন্য ৯১১ নম্বরে ফোন করেছিলেন।

পুলিশ জানায়, বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এ সময় এক জোড়া কাঁচি নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে তেড়ে যান উইন। এরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে তার মৃত্যু হয়।

তবে নিহত তরুণের ভাই উশতো রোজারিও এ ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তিনি পুলিশি বিবরণের বিরোধিতা করেছেন। উশতো জানায়, তার মা এনকাউন্টারের পুরো সময়জুড়ে তার ভাইকে কোলে ধরে রেখেছিলেন।

উশতোর মতে, তার মা উইনকে আটকাচ্ছিলেন; এমন সময় পুলিশের গুলি করার কোনো দরকার ছিল না।”

তিনি বলেন, “এভাবে গুলি করা ছিল অপ্রয়োজনীয়। আমি মনে করি না কেবল একটি কাঁচি দুজন পুলিশ অফিসারের জন্য হুমকি ছিল।”

তবে পুলিশ ডিপার্টমেন্টের টহল প্রধান জন চেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, “সেখানে যাওয়ার পর রোজারিওকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে তিনি একটি ড্রয়ার থেকে কাঁচি বের করে পুলিশের দিকে ধেয়ে আসেন। তখন রোজারিওর ওপর গুলি করা হয়। আত্মরক্ষার জন্য এর বিকল্প ছিল না।”



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর