পাকিস্তান জাতীয় পরিষদের নতুন স্পিকার হলেন আয়াজ সাদিক

আন্তর্জাতিক ডেস্ক | ২ মার্চ ২০২৪, ১১:১৩

পাকিস্তান জাতীয় পরিষদের নতুন স্পিকার হলেন আয়াজ সাদিক

পাকিস্তানে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল–এন) নেতা সরদার আয়াজ সাদিক।

শুক্রবার (০১ মার্চ) দেশটির পার্লামেন্টের জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন। স্পিকার নির্বাচিত হওয়ার পর আজই তিনি শপথ নিয়েছেন। তাকে শপথবাক্য পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।

নির্বাচনের ২১ দিন পর গতকাল বৃহস্পতিবার প্রথমবার পাকিস্তান জাতীয় পরিষদের নতুন অধিবেশন বসে। এদিন শপথ নেন দেশটির নবনির্বাচিত আইনপ্রণেতারা (এমএনএ)।


আজ দ্বিতীয় দিনের অধিবেশনে স্পিকার হিসেবে শপথ নেয়া সরদার আয়াজ সাদিক ১৯৯ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হয়েছে। তার প্রতিদন্দ্বী পিটিআই–সমর্থিত মালিক আমির দোগার পেয়েছেন ৯১ ভোট। স্পিকার নির্বাচনে ২৯১ জন এমএনএ ভোট দেন। এর মধ্যে একটি ভোট বাতিল ঘোষিত হয়।

আয়াজ সাদিক এর আগেও দুই দফায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। এবার তিনি তৃতীয়বার এ পদে নির্বাচিত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর