শান্তি আলোচনায় সৌদি আরব সফরে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ ফেব্রুয়ারী ২০২৪, ২১:৩৩

সংগৃহীত ছবি

শান্তি আলোচনায় সৌদি আরব সফরে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার দেশটিতে পৌছেছেন তিনি। সফরকালীন জেলেনস্কি ইউক্রেনের শান্তি পরিকল্পনা এবং যুদ্ধবন্দীদের নিয়ে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও আলোচনা করবেন।

ডেউলি সাবাহ জানিয়েছে,সফরের এজেন্ডার শীর্ষে রয়েছে জেলেনকির ১০ দফা শান্তি পরিকল্পনা। এর মধ্যে ইউক্রেন থেকে রাশিয়ার সম্পূর্ণ প্রত্যাহার,যুদ্ধাপরাধীদের ক্ষতিপূরণ এবং শাস্তি,সেই সঙ্গে ইউক্রেনের যুদ্ধবন্দীদের মুক্তি এবং রিয়াদের মধ্যস্থতায় তাদের প্রত্যাবর্তন অন্তর্ভুক্ত রয়েছে।

এক্সের একটি পোস্টে জেলেনস্কি লিখেছেন, সৌদি আরবের নেতৃত্ব ইতিমধ্যেই আমাদের জনগণের মুক্তিতে অবদান রেখেছে। আমি নিশ্চিত যে এই বৈঠকটিও ফলপ্রসু হবে। ইউক্রেনের পুনর্গঠনে সৌদি আরবের সম্পৃক্ততা নিয়েও তারা আলোচনা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একাধিক বহুপাক্ষিক বৈঠক করেছে ইউক্রেন। কিয়েভের প্রত্যাশা করছে সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন আয়োজন হবে বিভিন্ন দেশের নেতাদের নিয়ে।

জেলেনস্কি লিখেছেন, প্রথম শান্তি সম্মেলন আয়োজনের খুব কাছাকাছি রয়েছি আমরা। আমরা সৌদি আরবের সক্রিয় সমর্থনের ওপর ভরসা রাখতে পারি।

এর আগে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে সৌদি আরব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর