ভারতীয় কফ সিরাপে শিশুমৃত্যুর ঘটনায় ২৩ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৪৭

সংগৃহীত ছবি

ভারতীয় কফ সিরাপে ৬৮ শিশুর মৃত্যুর ঘটনায় ২৩ জনকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছেন উজবেকিস্তানের একটি আদালত।

সোমবার দেশটির রাজধানী তাসখন্দের সিটি আদালত এই রায় দিয়েছেন। ভারতীয় ওষুধ কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের কফ সিরাপ আমদানি ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের এই দণ্ড দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০২২ সালে ম্যারিয়ন বায়োটেকের প্রস্তুত করা ডক-১ কফ সিরাপ সেবনের পর উজবেকিস্তানে শ্বাসকষ্টে ভুগে মৃত্যু হয় ৬৮ শিশুর। পরে পরীক্ষা করে সিরাপে ইথিলিন গ্লাইকোল নামের একটি রাসায়নিকের অতিমাত্রায় উপস্থিতি শনাক্ত করে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। শিশুদের মৃত্যুর জন্য ইথিলিন গ্লাইকোল রাসায়নিকটির অতিমাত্রায় উপস্থিতি দায়ী বলে জানানো হয়। চিকিৎসার কাজে এর প্রয়োগ নিষিদ্ধ বলে দাবি করে উজবেকিস্তান প্রশাসন।

ডক-১ সিরাপটি আমদানি করেছিল উজবেকিস্তানভিত্তিক কোম্পানি কুয়ারাম্যাক্স মেডিকেল এলএলসি। তবে উজবেকিস্তানের হলেও কুয়ারাম্যাক্স মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক একজন ভারতীয়।

আদালত যে ২৩ জনকে সাজা দিয়েছেন, তাদের সবাই ডক-১ সিরাপটি আমদানি ও বিপণনের সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আসামীদের। সবচেয়ে বেশি অর্থাৎ ২০ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে কুয়ারাম্যাক্স মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক সিং রাঘবেন্দ্র প্রতাপকে।

উজবেকিস্তান সরকারের যেসব কর্মকর্তা এই ওষুধটির লাইসেন্স প্রদান প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরও দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও করা হয়েছে আসামিদের। প্রত্যেক মৃত শিশুর পরিবারকে ৮০ হাজার ডলার করে ক্ষতিপূরণ দিতে আসামিদের নির্দেশ দেওয়া হয়েছে। গত ছয় মাস মামলার শুনানি চলার পর এই রায় দিলেন উজবেকিস্তানের আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর