আবারো প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১২:২১

আবারো প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান

আফগানিস্তানে খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে সোমবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান সরকার। একটি ফুটবল মাঠে হাজারো মানুষের সামনে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটিতে পাঁচ দিন আগে আরো দুইজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। খবর আরব নিউজের।

দেশটির উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের রাজধানী শিবিরঘান শহরে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, নিহত ব্যক্তির ভাই রাইফেল দিয়ে আসামিকে পাঁচবার গুলি করেছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী বলেন, এ সময় স্টেডিয়ামের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এ পর্যন্ত পাঁচ আসামীকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা ক্ষমতায় এসে আরো শিথিল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তবে তারা তা করছে না। মসনদে বসার পর থেকেই জনসমক্ষে মৃত্যুদণ্ড, বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে মারার মতো কঠোর শাস্তির আওতায় আনছে আসামীদের।

এক বিবৃতি থেকে জানা গেছে, সোমবার দেশটির তিনটি সর্বোচ্চ আদালত এবং তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদনের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ফারিয়াব প্রদেশের বিলচেরাগ জেলার বাসিন্দা নজর মোহাম্মদ নামের ওই ব্যক্তি ফারিয়াবের খাল মোহাম্মদকে হত্যা করেছিলেন। জাওজানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর