ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | ১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৩৩

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে দেশটির সোয়াত, দির জেলা এবং নীলম উপত্যকা ও এর আশপাশের এলাকায় এ ভূ-কম্পন অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া বিভাগের (পিএমডি) বরাতে দেশটির সামা টিভি জানিয়েছে, সোয়াত, দির, নীলুম উপত্যকা এবং আশপাশের এলাকাসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পনের খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১৯০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

গণমাধ্যমটি বলছে, বিশেষ করে নীলম উপত্যকা, শারদা মহকুমাসহ আশপাশের অঞ্চলে এই কম্পের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের পর নীলুম উপত্যকার বাসিন্দারা তাদের ঘর-বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকেন।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ এবং অন্যান্য সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কম্পনের বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। তবে এখনো কোনো সরকারি সতর্কতা বা পরামর্শ জারি করা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা