অসুস্থ হয়ে আবারও হাসপাতালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | ১২ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৪৯

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। সম্ভাব্য মূত্রাশয়সংক্রান্ত সমস্যার উপসর্গ দেখা দেওয়ায় এবার অস্টিনকে হাসপাতালে নেওয়া হলো। সপ্তাহ কয়েক আগেই অস্টিনকে হাসপাতালে থাকতে হয়েছিল। তবে তখন তিনি তার হাসপাতালে থাকার বিষয়টি বিতর্কিতভাবে গোপন রেখেছিলেন।

প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার জন্য গত ডিসেম্বরের পর জানুয়ারিতেও জনসাধারণের দৃষ্টি থেকে কার্যকরভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন অস্টিন। অস্টিন প্রাথমিকভাবে তার রোগ শনাক্ত ও চিকিৎসা উভয় বিষয় প্রেসিডেন্ট জো বাইডেনসহ সরকারের বাকিদের কাছ থেকে গোপন রেখেছিলেন।

৭০ বছর বয়সি অস্টিনকে গতকাল রোববার বিকালে হাসপাতালে পাঠানো হয়। এবার তাকে হাসপাতালে পাঠানোর প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি জনসাধারণকে জানানো হয়।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, সামরিক বাহিনী, হোয়াইট হাউস ও কংগ্রেসের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। অস্টিনকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিষয়টি প্রতিরক্ষা উপমন্ত্রী ও মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ ছাড়া হোয়াইট হাউস ও কংগ্রেসকে তা অবহিত করা হয়েছে। অস্টিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা কিংবা ভর্তি করা হলে তিনি কত দিন সেখানে থাকবেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

তবে রাইডার তার বিবৃতিতে উল্লেখ করেছেন যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শ্রেণিবদ্ধ (গোপনীয়) যোগাযোগব্যবস্থা তার সঙ্গে নিয়ে এসেছেন। তিনি তার দাপ্তরিক কাজ ও দায়িত্ব পালন করে যাবেন। আগের বার হাসপাতালে থাকার তথ্য গোপন রাখায় ব্যাপক রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছিলেন অস্টিন। এ জন্য চলতি মাসের শুরুর দিকে তিনি ক্ষমা চান ‍।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর