ফল প্রকাশে দেরি, শান্তিপূর্ণ আন্দোলনের ডাক পিটিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক | ১০ ফেব্রুয়ারী ২০২৪, ২১:৩৬

ফল প্রকাশে দেরি, শান্তিপূর্ণ আন্দোলনের ডাক পিটিআইয়ের

দুইদিন পেরিয়ে গেলেও পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ ফল প্রকাশে বিলম্ব হওয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে ইমরান খানের দল পিটিআই। রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে শান্তিপূর্ণ আন্দোলন করবে বলে জানায় দলটি।

রবিবার (১১ ফেব্রুয়ারি) এই আন্দোলনের ডাক দেয় পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান দলীয় কর্মী ও সমর্থকদের আগামীকাল রবিবার নির্বাচনী এলাকাগুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের বাইরে এ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। পিটিআই চেয়ারম্যান বলেন, প্রতিবাদটি শান্তিপূর্ণ হবে। এটি একটি সাংবিধানিক অধিকার।

তিনি বলেন, ইমরান খানের নির্দেশানুসারে, যে এলাকাগুলোতে আমাদের ফলাফল আটকে রাখা হয়েছিলো এবং বিলম্বিত করা হয়েছিল, আমরা সেই তালিকা প্রকাশ করবো। ইচ্ছাকৃতভাবে পিটিআইকে দমানোর জন্য ওই আসনগুলোতে দেরিতে ফল প্রকাশ করা হয়েছে। সূত্র: দ্য ডন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা