পাকিস্তানে ১৭০ আসনে জয়ের দাবি পিটিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক | ১০ ফেব্রুয়ারী ২০২৪, ২১:০৭

সংগৃহীত ছবি

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ১৭০টি আসনে জয়ের দাবি করেছেন কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান গহর আলি খান। ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ দাবি করেন গহর খান।

তিনি দাবি করেছেন, পিটিআই সমর্থিত ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তারা ১৭০টি আসনে জয় পেয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান আরো করেছেন, জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রেসিডেন্ট আরিফ আলভি পিটিআইকে সরকার গঠনের আহ্বান জানাবেন।

তিনি বলেন, কারো সঙ্গে আমাদের বিরোধ নেই, আমরা এগিয়ে যেতে চাই। আমরা সংবিধান অনুযায়ী সরকার গঠন করবো।

পিটিআই প্রধান বলেন, পিটিআইয়ের জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয় এবং যত দ্রুত সম্ভব বাকী আসনগুলোর ফল ঘোষণা করতে হবে।

গহর আলি খান বলেন, স্বতন্ত্র প্রার্থীরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা দলের প্রতি অনুগত ছিলেন এবং তাই থাকবেন উল্লেখ করে তিনি বলেন, তারা স্বাধীন সরকার গঠন করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা