নিরঙ্কুশ জয় দাবি করে ইমরান খানের "বিজয়ী ভাষণ"

আন্তর্জাতিক ডেস্ক | ১০ ফেব্রুয়ারী ২০২৪, ১১:২৫

নিরঙ্কুশ জয় দাবি করে ইমরান খানের "বিজয়ী ভাষণ"

কারাগার থেকে অনুমোদন নিয়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বানানো) ভাষণে বিজয় উদযাপনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।

শুক্রবার দিবাগত রাতে (১০ ফেব্রুয়ারি) ইমরানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক ভাষণে তিনি এ আহ্বান জানান। আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভাষণে ইমরান খান বলেন, পাকিস্তানের নির্বাচনে জনগণ ভোটের শক্তি দেখিয়েছেন। আমার প্রিয় পাকিস্তানি ভাই-বোনেরা, আপনাদের ওপর আমার পূর্ণ ভরসা ছিল। আমার বিশ্বাস ছিল আপনারা ভোট দিতে ঘর থেকে বের হবেন, আপনারা আমার বিশ্বাসের মর্যাদা রেখেছেন। আর আপনাদের দেওয়া জবাব সবাইকে হয়রান করে ফেলেছে।

তিনি বলেন, আপনাদের ভোটের কারণে লন্ডন পরিকল্পনা ভেস্তে গেছে। দুই বছর ধরে চালানো চরম নিপীড়ন এবং অন্যায় আচরণের বিরুদ্ধে আমরা ভোট দিয়েছি। আপনারা ভোটের শক্তি দেখিয়েছেন, এখন এর হেফাজত করতে হবে।

নওয়াজ শরীফের জয়ের আগেই বিজয়ী ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, এটা কোনো পাকিস্তানি মেনে নেবে না। আন্তর্জাতিক গণমাধ্যমেও তার বেওকুফের মতো আচরণের সমালোচনা চলছে।

তিনি দাবি করেন, নির্বাচনে জয় পাবে পিটিআই সমর্থিতরা। দেশবাসীকে ধন্যবাদ দিয়ে বিজয় উল্লাস এবং শোকরানা নামাজ আদায়েরও আহ্বান জানান তিনি।

এর আগে, নির্বাচনে পিছিয়ে থেকেও শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ বিজয়ী ভাষণ দেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত ফলাফলে ফলাফলে দেখা গেছে, ২৪৪ আসনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ৯৮টি আসনে জয় পেয়েছেন। যার অধিকাংশই ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী।

এ ছাড়া নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পয়স্বিনী-এন) ৬৯টি আসন, বিলাওয়ালের পাকিস্তান পিপলস পার্টি ৫১টি আসনে জয় পেয়েছে। আর ২৫টি আসনে জিতেছেন অন্য প্রার্থীরা। ভোট স্থগিত হয়েছে ১টি কেন্দ্রের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা