স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক নয় : সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক | ৭ ফেব্রুয়ারী ২০২৪, ১১:০৬

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক নয় : সৌদি আরব

সৌদি আরব সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করা হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব সফরের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান পরিষ্কার করল সৌদি আরব।

বুধবার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব জোরালোভাবে যুক্তরাষ্ট্রকে তার অবস্থান জানিয়ে দিয়েছে। এতে বলা হয়, পূর্ব জেরুসালেম-সংবলিত ১৯৬৭ সালেল সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজা উপত্যকায় ইসরাইলি 'আগ্রাসন' বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে না।

জন্য সৌদি আরবকে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার সৌদি আরবের কার্যত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাথে সাক্ষাত করে নতুন করে বিষয়টি উত্থাপন করেন। মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনই তিনি সৌদি আরব যান। চার মাস ধরে চলা গাজায় ইসরাইলি হামলার প্রেক্ষাপটে তিনি মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ সফর করছেন।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, মোহাম্মদ বিন সালমানের সাথে দু'ঘণ্টার বৈঠকে ব্লিনকেন 'আরো একীভূত অঞ্চল নির্মাণ' নিয়ে আলোচনা করেছেন। এই পরিভাষাটি দিয়ে ইসরাইল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকরণের কথাই বোঝানো হয়ে থাকে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, গাজায় মানবিক সমস্যার সুরাহা এবং সঙ্ঘাত যাতে আরো না ছড়িয়ে পড়ে, তার ওপরও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর