চিলিতে ভয়াবহ দাবানলে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | ৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৪৫

চিলিতে ভয়াবহ দাবানলে ১০ জনের মৃত্যু

চিলির মধ্যাঞ্চলীয় ভালপারাইসো এলাকায় ভয়াবহ দাবানলে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বনে লাগা এই আগুনের হুমকির মুখে পড়েছে শত শত বাড়িঘর। আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর এএফপির।

দেশটির সরকারি কর্মকর্তারা প্রাথমিকভাবে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক দেশে জরুরি অবস্থা জারি করেছেন। পাশাপাশি তিনি এই দুর্যোগ মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের কৌশল ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

আগুন এখন ভিনা দেল মার ও ভালপারাইসো পর্যটন এলাকায় ছড়িয়ে পড়েছে। এসব এলাকার শত শত হেক্টর বন পুড়ে গেছে। আগুনের হাত থেকে বাঁচতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। চিলির জাতীয় বন কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু ভালপারাইসো এলাকাতেই ৪৮০ হেক্টর জমির সব গাছপালা পুড়ে গেছে।

গ্রীষ্মকালীন প্রচণ্ড গরম ও খরার কারণে দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল। এলনিনোর প্রভাবসম্পন্ন এই আবহাওয়ার কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। এসব দুর্যোগের মধ্যে রয়েছে প্রচণ্ড তাপ প্রবাহ ও দাবানল।

সাম্প্রতিক সময়ে চিলি ও কলম্বিয়া অধিক তাপমাত্রা ও দাবদাহের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। তবে সামনের দিনগুলোতে এ ধরনের আবহাওয়া আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ব্রাজিলেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর