পশ্চিম সাগরে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | ২ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৯

সংগৃহীত ছবি

পশ্চিম সাগরে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) নতুন করে এ ধরনের অস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উন সরকার। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য দিয়েছে। খবর এএফপির।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, তাদের সেনাবাহিনী আজ বেলা ১১টায় দেশটির পশ্চিম উপকূলীয় এলাকা থেকে দূরে সাগরে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পেরেছে। এক বিবৃতিতে বলা হয়, তাদের সামরিক বাহিনী এক্ষেত্রে নজরদারি জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আরও জানায়, তারা উত্তর কোরিয়ার বাড়তি তৎপরতার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং পাশাপাশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করছে।

তিন দিন আগে উত্তর কোরিয়ার ভাষায় ‘কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রে’র পরীক্ষা চালানোর পর আজকের আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। এ ছাড়া গত মাসে দেশটি পানির নিচ দিয়ে চলতে সক্ষম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষার দাবি করে। ব্যালিস্টিক ক্ষেণাস্ত্রের পরীক্ষায় নিষেধাজ্ঞা থাকলেও জাতিসংঘের অবরোধের আওতায় থাকা পিয়ংইয়ং ওই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। সমুদ্রে খুব নিচ দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা বেশ কঠিন।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু দেশ’ হিসেবে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়া দেশটিতে ৩০ হাজার মার্কিন সেনাকে থাকার অনুমতি দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা