বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা, ১৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | ৩১ জানুয়ারী ২০২৪, ১১:৩৭

সংগৃহীত ছবি

বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নিরাপত্তা কর্মকর্তা ও দুজন বেসামরিক নাগরিক আছেন। এক বিবৃতিতে পাকিস্তানি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এজেন্সি (আইএসপিআর) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাচ এবং কোলপুর কমপ্লেক্সে সোমবার (২৯ জানুয়ারি) গভীর রাতে আত্মঘাতী বোমা ছাড়াও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ অন্তত ৯ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিকটস্থ নিরাপত্তাবাহিনীকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয়েছে। তারা অভিযান চালাচ্ছেন।

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে তারা বেশ সক্রিয়।

এ গোষ্ঠীটির লক্ষ্য পার্বত্য ও খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা। ভূখণ্ডের দিক থেকে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ, কিন্তু জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট। প্রদেশটিতে বেশ কয়েক দশক ধরেই বিদ্রোহ চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর