ইসরাইলি নেতারা যুদ্ধাপরাধী: রাভানচি

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মে ২০২১, ০২:২৭

ছবি: ইন্টারনেট

জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরাইল, এই অপরাধের বিচার করতে হবে।

মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেসামরিক মানুষের জীবনরক্ষা বিষয়ক এক বৈঠকে তিনি এ কথা বলেন।

রাভানচি আরও বলেছেন, ইসরাইল গাজায় যা করেছে তা স্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান। এটা অবশ্যই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ।

ইরানের প্রতিনিধি আরও বলেন, ইসরাইলের প্রতি আমেরিকার নির্লজ্জ সমর্থনের কারণে এবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত প্রকাশ করতে পারেনি।

এ সময় তিনি ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে বলেন, ইয়েমেনেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক মানুষ হত্যা করছে আগ্রাসী বাহিনী। এ ধরণের অপরাধ অবিলম্বে বন্ধ হতে হবে।

বেসামরিক মানুষদের জীবন বাঁচানোর ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে রাভানচি বলেন, নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর