রাশিয়ার প্রেসিডেন্ট নিবার্চনে প্রার্থী হলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | ৩০ জানুয়ারী ২০২৪, ০৯:৪৬

রাশিয়ার প্রেসিডেন্ট নিবার্চনে প্রার্থী হলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির আগামী ১৫-১৭ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন এ খবর দিয়েছে। খবর ডয়চে ভেলের।

রাশিয়ার এ নির্বাচনে পুতিনের জয় অনেকটাই নিশ্চিত। কারণ তার প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী কেউ নেই।

পুতিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে প্রার্থী হতে নিবন্ধিত হওয়ার জন্য পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহ করতে পেরেছেন উদারপন্থী নেতা বরিস নাদেজদিন। তবে শেষ পর্যন্ত তাকে নির্বাচন করার অনুমতি দেওয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

চলতি শতাব্দীর শুরু থেকেই রাশিয়ার নেতৃত্ব দিচ্ছেন ৭১ বছর বয়সি পুতিন। চারবার প্রেসিডেন্ট হয়েছেন তিনি। এর আগেও প্রধানমন্ত্রী হিসেবে সংক্ষিপ্ত সময় দায়িত্ব পালন করেছিলেন।

২০২০ সালে বিতর্কিত সাংবিধানিক সংস্কারের পর পুতিনের সামনে এখন অন্তত ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ রয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো রাশিয়ায় পূর্বের প্রেসিডেন্ট নির্বাচনগুলোর ব্যাপারে অনিয়মের অভিযোগ তুলেছে। এবার স্বাধীন পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণে বাধা দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এই নির্বাচনে পুতিন সত্যিকারের কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন না বলেই ধারণা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর