খাইবারে সৌদি আরবের সবচেয়ে বড় গুহার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ জানুয়ারী ২০২৪, ০৮:১৮

খাইবারে সৌদি আরবের সবচেয়ে বড় গুহার সন্ধান

মদিনার উত্তরপূর্বাঞ্চলের সামুদ্রিক অঞ্চল খাইবারে সৌদি আরবের সবচেয়ে বড় গুহার সন্ধান পেয়েছেন ভূতত্ত্ববিদরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সাম্প্রতিক সময়ে পর্যটনের ওপর গুরুত্ব দিচ্ছে সৌদি। নতুন এ গুহার সন্ধান দেশটির পর্যটন খাতকে সমৃদ্ধ করবে। সঙ্গে সামুদ্রিক অঞ্চল খাইবারে অনেক পর্যটকের সমাগম হবে।

সৌদির ভূতত্ত্ব জরিপ সংস্থার মুখপাত্র তারিক আবা আল খলিল জানিয়েছেন, ভূতাত্ত্বিক দল খুবই সাবধানতার সঙ্গে অগ্নিয়গিরিজাত শিলার গুহাটির সবকিছু রেকর্ড করেছেন। গুহাটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার।

ভূতত্ত জরিপ সংস্থার এ মুখপাত্র আরও জানিয়েছেন, গুহাটির নাম দেওয়া হয়েছে ‘আবু আল ও’ওল’ এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার আগে গুহাটির ভেতর আরও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

সৌদি আরবে যত গুহা আছে তার মধ্যে এটি অনেকটাই ব্যতিক্রম। এই গুহাটির গভীরে অসংখ্য বন্য ছাগলের কঙ্কাল পাওয়া গেছে।

পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি এই গুহাটি গবেষক এবং বিশেষজ্ঞদের জন্যও জ্ঞানের একটি অন্যতম মাধ্যম হবে। এরমাধ্যমে সৌদি সম্পর্কে আরও নতুন কিছু জানা যাবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর