চীনের পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ জানুয়ারী ২০২৪, ১৬:২০

চীনের পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প

চীনের পশ্চিমাঞ্চলে কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) গভীর রাত ২ টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

চীনের ভূমিকম্প প্রশাসনের মতে, উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলের উশি কাউন্টির পাহাড়ী সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার (১৩ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পনে বেশ কিছু মানুষের আহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ধসে পড়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

জিনজিয়াং ভূমিকম্প সংস্থার মতে, ভূমিকম্পের কেন্দ্রটি উশি থেকে প্রায় ৫০ কিমি দূরে অবস্থিত এবং কেন্দ্রের চারপাশে ২০-কিমি ব্যাসার্ধের মধ্যে পাঁচটি গ্রাম অবস্থিত। রাতে আঘাত হানা এই ভূমিকম্পটি উরুমকি, কোরলা, কাশগড়, ইইনিং এবং আশপাশের এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের পর জিনজিয়াং রেলওয়ে বিভাগ তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধ করে দেয় এবং ২৭টি ট্রেনের চলাচল ভূমিকম্পে ব্যহত হয়েছে বলে জানা গেছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, বেশ কয়েকটি বিভাগ ত্রাণ প্রচেষ্টার সমন্বয় করছে। দুর্গতদের জন্য সুতির তাঁবু, কোট, কুইল্ট, গদি, ভাঁজ করা বিছানা এবং খাবার গরম করার চুলা সরবরাহ করেছে।

রয়টার্স বলছে, গত ২৪ ঘণ্টায় জিনজিয়াংয়ে কয়েকটি বড় ভূমিকম্পন অনুভূত হয়েছে। আর নিকটবর্তী কাজাখস্তানে আঘাত হানা সর্বশেষ এই ভূমিকম্পের মাত্রা ৬.৭ মাত্রার ছিল বলে জানিয়েছে জরুরি বিষয়ক মন্ত্রণালয়। তবে সেখানে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর