গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | ২১ জানুয়ারী ২০২৪, ২১:৫৯

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ২৫ হাজার ছাড়িয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি বলেছে। খবর আল জাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ২৫ হাজার ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৬২ হাজার ৬৮১ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ১৭৮ ফিলিস্তিনির প্রাণ গেছে। আর আহত হয়েছেন ২৯৩ জন।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। পরে ইসরায়েল হামাস শাসিত গাজা উপত্যকায় হামলা শুরু করে। সেই থেকে হামলা চলছেই। মাঝখানে এক সপ্তাহ যুদ্ধবিরতি ছিল।

হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জনের প্রাণ গেছে। শুরুতে এ সংখ্যা আরও বেশি বলা হলেও পরে তা কমানো হয়। হামাস ইসরায়েল থেকে দুই শতাধিক লোককে জিম্মি করে। পরে যুদ্ধবিরতির সময় তাদের অনেককে মুক্তি দেওয়া হয়।

এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান-গ্রেপ্তার অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর