ফিলিস্তিনি  সাংবাদিকদের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপ

সময় ট্রিবিউন | ২৬ মে ২০২১, ০৩:৪৭

ছবি: ইন্টারনেট

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ পরেই সেখানকার বেশ কয়েকজন ফিলিস্তিনি সাংবাদিক দেখেন তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার চিফ করেসপন্ডেন্ট ওয়াইল আল-দাহদৌ ও সংবাদদাতা হিশাম জাকুতও রয়েছেন। গত শুক্রবার ভোর থেকে তাদের সূত্র, সম্পাদকসহ গাজা উপত্যকার বাইরের লোকদের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপ বন্ধ হয়ে যায়।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্যমতে, গাজার অন্তত ১৭জন সাংবাদিক তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন। এদের মধ্যে সোমবার দুপুর পর্যন্ত মাত্র চারজন তাদের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন।

এই ঘটনাগুলো হোয়াটসঅ্যাপের মালিক ফেসবুকের ফিলিস্তিন-বিরোধী নতুন পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সম্প্রতি ফিলিস্তিনপন্থী স্ট্যাটাস, মেসেজ ও হ্যাশট্যাগ মুছে ফেলার অভিযোগ উঠেছে।

গাজার ওই ১৭ সাংবাদিকের ১২ জন এপি’কে জানিয়েছেন, তারা খবর সংগ্রহের জন্য হামাসের সামরিক কার্যক্রম সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন।

আল-জাজিরার চিফ করেসপন্ডেন্ট ওয়াইল আল-দাহদৌ জানান, গত শুক্রবার ভোর থেকে তিনি তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকতে পারছিলেন না, পরে সোমবার তা আবারো চালু হয়েছে। তিনি জানান, সাংবাদিকরা হামাস সংশ্লিষ্ট গ্রুপে যুক্ত হন কেবল সংবাদ সংগ্রহের জন্যই। দাহদৌর সহকর্মী জাকুত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের এমন আচরণকে ‘বিরক্তিকর ও অনৈতিক’ বলে মন্তব্য করেছেন।

আল-জাজিরার এ সংবাদদাতা জানান, তিনি ফেসবুকে তার ফেরিফায়েড অ্যাকাউন্ট ডিলিট করে দেয়া হবে বলেও একাধিকবার সতর্কবার্তা পেয়েছেন। ফিলিস্তিনি এ সাংবাদিক ব্যবহারবিধি ভঙ্গ করছেন বলে দাবি করছে ফেসবুক কর্তৃপক্ষ।

আল-জাজিরার কাতার অফিস থেকে যুক্তরাষ্ট্রে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরেই কয়েকজন সাংবাদিকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফের খুলে দেয়া হয়। তবে গ্রুপ ও কনভার্সেশন ফিরে এলেও কন্টেন্টগুলো মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছেন আল-দাহদৌ। হোয়াটসঅ্যাপে থাকা পুরোনো সব ছবি, তথ্য, নাম্বার হারিয়ে গেছে বলে জানিয়েছেন এ সাংবাদিক।

এর আগে, সাম্প্রতিক আগ্রাসনের সময় গাজায় আল-জাজিরা ও এপির কার্যালয় থাকা ভবনটি বোমা মেরে গুঁড়িয়ে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় হানাদারদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের দাবি জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।সূত্র: আল-জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা