কঙ্গো থেকে সকল শান্তিরক্ষীকে সরিয়ে নেওয়ার ঘোষণা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক | ১৪ জানুয়ারী ২০২৪, ১২:৫৭

কঙ্গো থেকে সকল শান্তিরক্ষীকে সরিয়ে নেওয়ার ঘোষণা জাতিসংঘের

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) থেকে শান্তিরক্ষা মিশন গুটিয়ে নিচ্ছে জাতিসংঘ। ২০২৪ সালের শেষ নাগাদ সকল শান্তিরক্ষীরা ডিআর কঙ্গো ছেড়ে চলে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

মোট তিন ধাপে এই দেশটিতে থেকে জাতিসংঘের সৈন্য প্রত্যাহার করা হবে। রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দশকেরও বেশি সময় ধরে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় কাজ করা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশটি থেকে পুরোপুরি প্রত্যাহার করা হবে।

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনুস্কো নামে পরিচিত। জাতিসংঘের এই মিশনের প্রধান বিন্টো কেইতা শনিবার কঙ্গোলিজ রাজধানী কিনশাসায় এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘গত ২৫ বছরের উপস্থিতির পরে মনুস্কো (MONUSCO) নিশ্চিতভাবেই ২০২৪ সালের শেষের দিকে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ত্যাগ করবে।’

আল জাজিরা বলছে, সবেমাত্র বিতর্কিত ভোটে পুনঃনির্বাচিত হওয়া কঙ্গোলিজ সরকার জাতিসংঘের এই মিশনকে দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানানোর পরে মনুস্কোর পক্ষ থেকে এই ঘোষণাটি দেওয়া হলো। সরকারের অভিযোগ, জাতিসংঘের এই মিশন সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

এদিকে কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ লুতুন্ডুলা রাজধানী কিনশাসায় এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, তার দেশে থাকা জাতিসংঘের অবশিষ্ট বাহিনী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ থেকে বেরিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ‘মনুস্কো প্রত্যাহারের অর্থ এই নয় যে, আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষার জন্য যে লড়াই করছি তা শেষ হয়ে যাবে, আমাদের অবশ্যই সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, মধ্য আফ্রিকার এই দেশটির নিরাপত্তাহীনতা প্রশমিত করতে সাহায্য করার জন্য মনুস্কো কাজ শুরু করলেও দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপস্থিতি ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠেছিল। গত বছরের আগস্টের শেষের দিকে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভ ৪০ জনেরও বেশি নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর