ইয়েমেনে ‘দায়িত্বজ্ঞানহীন’ হামলার নিন্দা জানালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | ১২ জানুয়ারী ২০২৪, ২০:২৮

ইয়েমেনে ‘দায়িত্বজ্ঞানহীন’ হামলার নিন্দা জানালো রাশিয়া

ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই হামলাকে দায়িত্বহীন বলে উল্লেখ করেছেন।

রাজধানী মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, আমরা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের এই দায়িত্বহীন পদক্ষেপকে কঠোর নিন্দা জানাচ্ছি। ইয়েমেনে শান্তি স্থাপনের জন্য গত কয়েক বছর ধরে চেষ্টা চালানো হচ্ছে। লোহিত সাগর অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি পেলে তা মুখ থুবড়ে পড়বে। তা এ ধরনের হামলা গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত-সহিংসতা উস্কে দিতে পারে।

প্রসঙ্গত, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হুথিতের হামলার জবাব দিতে শুক্রবার ইয়েমেনে হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ২০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহী গোষ্ঠী। তারপরই এ হামলা চালায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য।গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রতিবাদ হিসেবে গত দুই মাস আগে থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে লক্ষ্যবস্তু বানানো শুরু করে ইয়েমেনের অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহী গোষ্ঠী। পেন্টানগনের তথ্য অনুযায়ী, গত দুই মাসে লোহিত সাগরে মোট ২৭ বার বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে হুথিরা।

বৃহস্পতিবার রাতের হামলায় ইয়েমেন এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর সংবাদ জানা গেছে। হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টুইটবার্তায় জানিয়েছেন, এই হামলার সমুচিত ও কঠোর জবাব দেবে হুথি।

সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা বলেন, বুধবার নিরাপত্তা পরিষদে হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া এবং চীন তাতে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর