৭০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক | ১১ জানুয়ারী ২০২৪, ২০:৩৩

সংগৃহীত ছবি

যুক্তরাজ্য সরকার ৭০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে।

বৃহস্পতিবার দেশটি এই ঘোষণা দিয়েছে। বিদুৎ উৎপাদনের ক্ষেত্রে যুক্তরাজ্যের আত্মনির্ভরশীলতা আরো শক্তিশালী করতে এবং কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা পূরণের জন্য এমন পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানিয়েছে তারা। এএফপির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

সিভিল নিউক্লিয়ার রোডম্যাপে নতুন একটি বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, উন্নতমানের ইউরেনিয়াম জ্বালানি উৎপাদন এবং ‘স্মার্ট রেগুলেশন’ প্রণয়নে ৩৮ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সার্বিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ২০৫০ সাল নাগাদ দেশটির পরমাণু বিদ্যুৎ উৎপাদন চার গুণ বেড়ে ২৪ গিগাওয়াটে দাঁড়াবে, যা যুক্তরাজ্যের বিদ্যুৎ চাহিদার এক-চতুর্থাংশ সরবরাহ করতে যথেষ্ট।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘পরমাণু হচ্ছে ব্রিটেনের বিদ্যুৎ চ্যালেঞ্জ মোকাবেলার যথাযথ প্রতিষেধক। আর এটি পরিবেশবান্ধব, দীর্ঘ মেয়াদে সাশ্রয়ী এবং যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরো বলেন, ‘এটি দীর্ঘমেয়াদি একটি সঠিক সিদ্ধান্ত এবং এটি পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে করা আমাদের প্রতিশ্রুতি পূরণের আগাম পদক্ষেপ। যা ২০৫০ সালের মধ্যে আমাদের কার্বন নিঃসরণের মাত্রা শূন্যের কোটায় নিয়ে যাবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর