ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর দায়িত্বে গ্যাব্রিয়েল আট্টাল

আন্তর্জাতিক ডেস্ক | ১০ জানুয়ারী ২০২৪, ১০:৩৫

ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর দায়িত্বে গ্যাব্রিয়েল আট্টাল

ফ্রান্সের নয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল। রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মাত্র ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল এখন দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। এর আগে, ১৯৮৪ সালে ফ্রাঙ্কোস মিতারেন্ড (৩৭) ছিলেন ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গ্যাব্রিয়েল আট্টাল ফ্রান্সের ইতিহাসে প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে হোটেল ম্যাটিগনোনের (প্রধানমন্ত্রীর দপ্তর) দায়িত্ব নেবেন। ফ্রান্সের নতুন এ প্রধানমন্ত্রীর সমকামী পার্টনার হলেন অপর আইনপ্রণেতা স্টেফানে সেজোর্নে।

জানা গেছে, আগামী জুনে ইউরোপিয়ান সংসদের নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল ফ্রান্সকে নেতৃত্ব দেবেন। ফ্রান্সের রাজনীতিতে গ্যাব্রিয়েল আট্টালের উত্থানটি খুব কম সময়ের মধ্যে হয়েছে। ১০ বছর আগেও ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপরিচিত এক উপদেষ্টা ছিলেন তিনি।

গ্যাব্রিয়েল আট্টাল ২০১৭ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে বিতর্কের ক্ষেত্রে বেশ পটু ছিলেন তিনি। আর এ গুণের কারণে ম্যাক্রোঁর নজর কাড়তে সমর্থ হন তিনি। ২৯ বছর বয়সে শিক্ষা মন্ত্রণালয়ে ছোট পদের দায়িত্ব পান তিনি। ২০২০ সাল থেকে ফরাসি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে আসছেন তিনি।

এর আগে, ২০ মাস দায়িত্ব পালন শেষে সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন এলিজাবেথ বোর্ন। প্রধানমন্ত্রী থাকাকালীন আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হিমশিম খেতে হয় বোর্নকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর