মালয়েশিয়ায় মেট্রো ট্রেন দুর্ঘটনায় আহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক | ২৫ মে ২০২১, ১৯:২৩

ছবি: ইন্টারনেট

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ট্রেন দুর্ঘটনায় ২০০ জনের বেশি লোক আহত হয়েছেন।২১৩ জন যাত্রী নিয়ে এক মেট্রো ট্রেন পেট্রোনাস টাওয়ারের কাছাকাছি এক টানেলে খালি এক ট্রেনের মুখোমুখি হয়। পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় রাত ৮.৪৫ মিনিটে।

খালি ট্রেনটি মাত্র মেরামত করা হয়েছিল। চলমান অবস্থায় একই ট্র্যাকে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই ট্রেনটির সামনে পড়ে এটি।

জেলা পুলিশের প্রধান মোহাম্মদ জয়নুল আব্দুল্লাহ প্রতিবেদকদের জানান, কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমরা এখনো এই দুর্ঘটনার তদন্ত করছি। তবে এই ভুল বোঝাবুঝির ফলে দুর্ঘটনায় সম্ভবত ট্রেনের অপারেশন কন্ট্রোল সেন্টার দায়ী, এমনটাই সন্দেহ করছি আমরা।’

আহত ২১৩ জনের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি। বাকি ১৬৬ জন সামান্য চোট পেয়েছেন।

এই দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া কিছু ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর যাত্রীরা রক্তাক্ত অবস্থায় ট্রেনের বগির ফ্লোরে শুয়ে আছে, ঢেকে গেছে ভাঙা গ্লাসে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর