কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করে আইন পাস দক্ষিণ কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | ৯ জানুয়ারী ২০২৪, ১৬:২৪

সংগৃহীত ছবি

কুকুর জবাই ও মাংস বিক্রি বন্ধ করতে নতুন আইন পাস করেছে দক্ষিণ কোরিয়া। এই আইনের আওতায় ২০২৭ সালের মধ্যে কুকুর জবাই ও মাংস বিক্রি বন্ধ করতে চায় সিউল। এর ফলে শত বছর ধরে চলা কুকুরের মাংস খাওয়ার চর্চাও শেষ হতে যাচ্ছে দেশটিতে।

গত কয়েক দশকে কুকুরের মাংস খাওয়ার হার দক্ষিণ কোরিয়ায় এমনিতেও পড়তির দিকে। তরুণরা এর ঘোর বিরোধিতা করে আসছে। নতুন আইনের আওতায় কুকুর জবাই, বিক্রির জন্য মাংস সরবরাহ নিষিদ্ধ করা হবে।

আর এই আইনের আওতায় কেউ দোষী সাবস্ত্য হলে তাকে কারাগারেও পাঠানো হবে। কুকুর জবাইকারীদের তিন বছরের কারাদণ্ড হতে পারে। তবে কুকুরের মাংস খাওয়াকে এই আইনে সরাসরি অবৈধ বলা হয়নি।

নতুন এই আইন তিন বছর পর কার্যকর হবে। কুকুর ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের ভিন্ন কাজ খুঁজে নেওয়ার সুযোগ দিতে এই সুবিধা রাখা হয়েছে। আর এই কাজে কুকুর উৎপাদক, কসাই ও রেস্তোরাঁ কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় ১৬ শতাধিক কুকুরের মাংসের রেস্তোরাঁ রয়েছে। ২০২৩ সালে দেশটিতে কুকুরের খামার ছিল এক হাজার ১৫০টি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর