ছয়-সাতবার বাস্তুচ্যুত হয়েছে গাজাবাসী: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | ৫ জানুয়ারী ২০২৪, ১৫:৫২

ছয়-সাতবার বাস্তুচ্যুত হয়েছে গাজাবাসী: জাতিসংঘ

গাজার বর্তমান বিধ্বংসী পরিস্থিতিতে বেসামরিকদের কাছে পর্যাপ্ত খাবার ও পানীয় জল নেই। সামান্য চিকিৎসা সরবরাহ দিয়ে চরম বিপর্যস্ত এলাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা।

জাতিসংঘের কর্মীরা তাদের সাহায্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে শুক্রবার (৫ জানুয়ারি) সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এর গাজা দলের নেতা জেমা কনেল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বলেছেন, তিনি গত মাসে ছিটমহল জুড়ে উচ্চমাত্রার ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছেন। দক্ষিণ গাজার বাসিন্দারা ‘একবার নয়, দুবার নয়, ছয় বা সাতবার বাস্তুচ্যুত হয়েছে’ বলে উল্লেখ করেন তিনি। কনেল উত্তর গাজার বাসিন্দাদের হতাশার বর্ণনাও দিয়েছেন।

জাতিসংঘের সাহায্যকর্মী গাজার যন্ত্রণাদায়ক পরিস্থিতির বিস্তারিত বর্ণনা দিয়ে আরও বলেছেন, গাজার সর্বত্রই দুর্ভোগ বিরাজ করছে এবং বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের জন্য কোনো জায়গাই নিরাপদ নয়।

তিনি আরও বলেন, ‘আমি আমার মানবিক কর্মজীবনে কখনই দুঃখ, হতাশা এবং বঞ্চনার এমন তীব্র মাত্রা দেখিনি। গাজাবাসীরা অনেক কষ্ট পাচ্ছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর