ভিসামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন-থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | ৩ জানুয়ারী ২০২৪, ১১:২৭

প্রতীকী ছবি

একে অপরকে স্থায়ীভাবে ভিসামুক্ত প্রবেশাধিকার দিতে চলেছে চীন ও থাইল্যান্ড। আগামী মার্চ মাস থেকেই এই সুবিধা পাবেন দুই দেশের নাগরিকেরা। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পর্যটক টানতে গত সেপ্টেম্বরে চীনা নাগরিকদের থাইল্যান্ডে প্রবেশে ভিসার বাধ্যবাধকতা বাতিল করেছিল থাই কর্তৃপক্ষ। তাদের এই সিদ্ধান্তে ব্যাপক সাড়া দেন চীনা পর্যটকেরা। ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়ার প্রথম দুই দিনেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে প্রবেশ করেন ২২ হাজারের বেশি চীনা পর্যটক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে থাই প্রধানমন্ত্রী বলেছেন, এখন আমরা সীমান্ত খুলে দিতে এবং পারস্পরিকভাবে উভয় দেশের পর্যটকদের ভালো যত্ন নিতে প্রস্তুত।

এই সিদ্ধান্ত চীন-থাইল্যান্ড সম্পর্কোন্নয়নের প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, এর ফলে থাই পাসপোর্টের গুরুত্ব বাড়বে। মালয়েশিয়ার পর চীন থেকেই সবচেয়ে বেশি বিদেশি পর্যটক পায় থাইল্যান্ড।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর