জাপানের বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | ২ জানুয়ারী ২০২৪, ১৭:০৭

জাপানের বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজে আগুন

জাপানে বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় একটি উড়োজাহাজে আগুন লেগেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় টোকিওর হানেদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজাটি এই দুর্ঘটনায় পড়ে বলে বিবিসি জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকে-এর ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটির জানালা থেকে এবং এর নিচে আগুনের শিখা বেরিয়ে আসছে। রানওয়ে জ্বলছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে এনএইচকে জানিয়েছে, হানেদায় অবতরণের পর বিমানটি অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে থাকতে পারে। উড়োজাহাজে যাত্রী রয়েছে। জেএএল ৫১৬ ফ্লাইটটি হোক্কাইডো থেকে উড্ডয়ন করেছিল।

এমন সময়ে জাপানের বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ল যার আগেরদিনই দেশটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্পে। সোমবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর ইশিকাওয়া অঞ্চলে প্রায় ৪৫ হাজার ৭০০ পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে। অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

ভূমিকম্পে তোয়ামা এবং নিগাতাসহ আরও চারটি অঞ্চলে আহত হয়েছে অনেকে। আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে এক হাজার কর্মী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর