সিরিয়ায় গৃহযুদ্ধে এক বছরে ৪৩৬০ জনের বেশি প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | ৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:৩১

সিরিয়ায় গৃহযুদ্ধে এক বছরে ৪৩৬০ জনের বেশি প্রাণহানি

২০১১ সালের মার্চে সিরিয়ায় সংকটের সূচনা। সমাধান আজও হয়নি। এর মধ্যে পেরিয়ে গেছে ১২ বছর। দেশটিতে চলা গৃহযুদ্ধে ২০২৩ সালে প্রাণ হারিয়েছে চার হাজার ৩৬০ জনের বেশি মানুষ, যার মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক ও যোদ্ধা।  একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা আজ রোববার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

এর আগে, ২০২২ সালে গৃহযুদ্ধে মারা গিয়েছিল তিন হাজার ৮২৫ জন। হিসাব অনুযায়ী, আগের বছরের চেয়ে চলতি বছরে নিহতের সংখ্যা বেড়েছে। তবে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থী বিক্ষোভে সরকারের নৃশংস দমন-পীড়নের মাধ্যমে ২০১১ সালে সংঘাত শুরু হয়। এরপর থেকে ২০২৩ সালেই ছিল সর্বনিম্ন বার্ষিক মৃত্যুর সংখ্যা।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি বলছে, চলতি বছরে গৃহযুদ্ধে দেশটিতে এক হাজার ৮৮৯ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যার মধ্যে ২৪১ জন নারী ও ৩০৭ জন শিশু। আর সিরিয়ার সরকারি বাহিনীর অন্তত ৯০০ সদস্য নিহত হয়েছে।

এএফপি বলছে, বছরের পর বছর ধরে সিরিয়ার সংঘাত নাটকীয়ভাবে বেড়েছে। এই সংঘাতের জেরে সেখানে এসেছে বিদেশি সেনাবাহিনী, জঙ্গি ও জিহাদিরা। ২০১১ সালে শুরু হওয়া এই যুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষ মারা গেছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ। দেশটির অবকাঠামো ও শিল্পকে ধ্বংস করেছে এই সংঘাত।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ইরান ও রাশিয়া সমর্থন করে আসছে। এই সমর্থনের জন্য নিয়ন্ত্রণ হারানো কিছু অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সরকারি বাহিনী। তবে, এখনও সিরিয়ার উত্তরাঞ্চলের বৃহৎ অংশ বিরোধীদের দখলে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর