টিকা নেয়ার ভয়ে নদীতে ঝাঁপ ভারতের গ্রামবাসীর

সময় ট্রিবিউন | ২৪ মে ২০২১, ২৩:০১

ছবি: ইন্টারনেট

করোনায় পর্যুদস্ত ভারতে জনগণকে টিকা নিতে আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন প্রচারণা চালাচ্ছে দেশটির সরকার। কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় মানুষকে কোনোভাবেই টিকা নিতে রাজি করানো যাচ্ছে না। এমনই এক ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। টিকার ভয়ে সেখানকার এক গ্রামের বাসিন্দারা নদীতে ঝাঁপ দিয়েছে।

রোববার বিকেলে স্বাস্থ্যসেবা বিভাগের কর্মীরা বারাবাঙ্কি জেলার সিসোদা গ্রামে টিকা দিতে গেলে গ্রামের বেশ কিছু বাসিন্দা টিকা এড়াতে সরয়ু নদীতে ঝাঁপ দেন।সেখানকার কৃষক শিশুপাল বলেন, ‘টিকা নিয়েও মানুষ মারা গেছে। আমি এমন লোকদের চিনি যাদের টিকা নিয়ে হাসপাতালে যেতে হয়েছে। মরেই যখন যাব তখন টিকা নিয়ে কী করব?’

ম্যাট্রিকুলেশন পাস করা শিশুপালের ধারণা করোনা টিকা ক্ষতিকর এবং এই ‘তথ্য’ তিনি অন্যদের মধ্যেও ছড়িয়েছেন।এই গ্রামে আরও গুজব ছড়িয়েছে যে টিকা নিলে যৌন অক্ষমতা হবে। টিকা দিতে আসার সময় সবাই পালিয়ে যাওয়ার প্রধান কারণ এটিই।

সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রামনগর তেহসিল ও রাজিব কুমার শুক্লা বলেন, গ্রামের প্রায় দুইশো লোক টিকার ভয়ে পালিয়ে যায় এবং সরয়ু নদীর পাড়ে চলে আসে।শুক্লা বলেন, তিনি গ্রামবাসীদের টিকার গুরুত্ব ও উপকারিতা বোঝানোর চেষ্টা করেন এবং টিকা নিয়ে ভুল ধারণাগুলো ভেঙ্গে দেয়ার চেষ্টা করেন। তার কথা শোনার পর ১৮ জন গ্রামবাসী টিকা নিয়েছেন।

গ্রামবাসীরা বলেন, তারা নদীতে ঝাঁপ দিয়েছেন কারণ কিছু লোক তাদের বলেছেন যে এটা টিকা নয়, বিষাক্ত ইনজেকশন।

নদীতে থাকা লোকদের ডাঙায় উঠিয়ে আনতে বেশ বেগ পেতে হয় ম্যাজিস্ট্রেটদের।ওই অঞ্চলের কর্মকর্তা রাহুল ত্রিপাঠি বলেন, টিকার উপকারীতা সম্পর্কে জানাতে ও ভুল ধারণাগুলো দূর করতে তারা স্থানীয় লোকজনের মাঝে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টিকার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। ‘আমার গ্রাম, করোনামুক্ত গ্রাম’ শিরোনামে প্রচারণা চালাচ্ছেন তিনি।এমকে/এএসএম



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর