ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত ১৪

সময় ট্রিবিউন | ২৪ মে ২০২১, ১৮:৫৯

ছবি: ইন্টারনেট

ইতালির উত্তরাঞ্চলে মত্তারনে পর্বতে ওঠার সময় তার ছিঁড়ে একটি ক্যাবল কার মাটিতে পড়ে গেলে এতে ১৪ জন নিহত হয়। গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনায় ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে। 

ব্রিটিশ  সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্ট্রেসা শহর থেকে ওই পাহাড়ি এলাকায় যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সেই জায়গাটি ঘন জঙ্গলে আচ্ছাদিত। তার ছিঁড়ে ৯৮৪ ফুট উঁচু থেকে ক্যাবল কারটি আছড়ে পড়ে।একটি গাছের পাশে পড়ে আছে ওই কারটি।

নিহতদের মধ্যে পাঁচজন ইসরায়েলি নাগরিক বলে দাবি দেশটির। নিহতদের বেশিরভাগই মারা গেছে দুর্ঘটনাস্থলে।

দুর্ঘটনাস্থল থেকে বিমানের মাধ্যমে গুরুতর আহত দুই শিশুকে তুরিনের হাসপাতালে নেয়া হয়। কিন্তু, চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে ৯ বছরের একটি শিশু। চিকিৎসকরা অন্য শিশুটিকে বাঁচাতে অস্ত্রপাচার করছেন। তারা দুজনই ইসরায়েলি নাগরিক।

সম্প্রতি লকডাউন প্রত্যাহার এবং করোনা বিধিমালা শিথিল করা পুনরায় চালু হয়েছে দেশটির পর্যটন কেন্দ্রগুলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর