ইউক্রেনে ৩৫টি রাশিয়ান ড্রোনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | ২১ ডিসেম্বর ২০২৩, ২১:১৮

সংগৃহীত ছবি

ইউক্রেনে প্রায় প্রতিদিনই ড্রোন হামলা হচ্ছে। কিয়েভ তার ইউরোপীয় ও মার্কিন মিত্রদের অস্ত্র দিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। ইদানীং মস্কো রাতের বেলা হামলা বাড়িয়েছে। ইউক্রেন তার মিত্রদের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে বলেছে।

রাজধানী কিয়েভ এবং দেশের অন্যান্য স্থানে গতরাতে মস্কোর সর্বশেষ হামলায় ইরানি প্রযুক্তিতে তৈরি কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেন বিমানবাহিনী টেলিগ্রামে লিখেছে- রাশিয়ান দখলদাররা অধিকৃত ক্রিমিয়ার চৌদা, আখতারস্কের প্রিমর্স্কো এবং কুরস্ক এই তিন দিক থেকে ইরানিয়ান ‘শাহেদ’ টাইপের ইউএভি দিয়ে আক্রমণ করেছে।

টেলিগ্রামে বলা হয়, বিমানবাহিনী ৩৫টি ড্রোনের মধ্যে ৩৪টি গুলি করে ভূপাতিত করেছে। কোনো হতাহতের খবর জানা যায়নি।

মার্কিন সিনেটের ডেমোক্রেটিক ও রিপাবলিকান নেতারা মঙ্গলবার বলেছেন, ওয়াশিংটন বছর শেষ হওয়ার আগে ইউক্রেনের জন্য নতুন সহায়তা অনুমোদন করতে পারবে না।

কিয়েভ এই শীতে দেশকে অন্ধকার ও ঠাণ্ডায় নিমজ্জিত করার জন্য ক্রেমলিনের বিরুদ্ধে তার বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করতে এবং তার বিদ্যুৎ ও জ্বালানি সুবিধাগুলো ধ্বংসের জন্য অভিযুক্ত করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর