উসকানি দিলে ‘পরমাণু হামলার’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | ২১ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৩

উসকানি দিলে ‘পরমাণু হামলার’ হুঁশিয়ারি কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ার করে বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘পরমাণু অস্ত্র ব্যবহারের উসকানি’ দিলে দেশটি পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না।  বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

এদিকে, দেশটিকে কোনো পূর্বশর্ত ছাড়াই সংলাপের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্ররা।

ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর কিম এমন হুঁশিয়ারি বার্তা দিলেন। ওই বৈঠকে উভয় দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করেন।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকের আলোচ্যসূচিতে ‘পারমাণবিক ও কৌশলগত পরিকল্পনা’ অন্তর্ভুক্ত ছিল। আলোচনা শেষে দেশ দুটি জানায়, যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার ওপর পিয়ংইয়ং যেকোনো ধরনের পরমাণু হামলা চালালে উত্তর কোরিয়ায় কিম শাসনের অবসান ঘটবে।

আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম দেশটির সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যুরোকে বলেছেন, ‘শত্রু পক্ষ উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের উসকানি দিলে পিয়ংইয়ং পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না।’

উত্তর কোরিয়ার নেতার এমন হুঁশিয়ারি বার্তার পরপরই ওয়াশিংটন, সিউল ও টোকিও পরমাণু ক্ষমতাধর পিয়ংইয়ংকে ‘আরও উসকানি দেওয়া বন্ধ করতে এবং কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই বাস্তবসম্মত সংলাপে অংশ নেওয়ার প্রস্তাব গ্রহণের’ আহ্বান জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর