রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বে ১৬ জন

আন্তর্জাতিক ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২৩, ১৯:১৩

ফাইল ছবি

আগামী বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে লড়ার জন্য ইতোমধ্যে নির্বাচনটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৬ জন নথি দাখিল করেছে।

বুধবার (২০ ডিসেম্বর) মস্কো থেকে এসব তথ্য জানানো হয়েছে। তবে, এই নির্বাচনের জিতে পঞ্চমবারের মতো পারমাণবিক শক্তিধর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই হবেন বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই কৌশলে বিরোধী রাজনীতিবিদদের নির্বাচন ও রাজনীতি সরিয়ে দিচ্ছে। দীর্ঘ দুই দশক ধরে ক্ষমতায় থাকা পুতিন বিরোধীদের নীরব করে রেখেছেন। আর এই অবস্থা আরও বেগবান হয়েছে ২০২২ সালে ইউক্রেন আগ্রাসনের পর।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) চেয়ারম্যান এলা পামফিলোভা বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এ পর্যন্ত আমাদের কাছে ১৬ জন আবেদন করেছে।’

চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার কথা জানান পুতিন। রুশ ফেডারেশন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের জন্য তিন দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫, ১৬ ও ১৭ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাশিয়ার বাহিনী দ্বারা আংশিকভাবে দখল করা ইউক্রেনের চারটি অঞ্চল এবং ক্রিমিয়া উপদ্বীপেও প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হবে বলে জানিয়েছেন এলা পামফিলোভা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর