গাজার শরণার্থীদের জন্য ৫০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা কাতারের

আন্তর্জাতিক ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শরণার্থী ও উদ্বাস্তুদের জন্য ৫০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে কাতার। বুধবার (১৩ ডিসেম্বর) জাতিসংঘ শরণার্থী সংস্থার এক বৈশ্বিক ফোরামে এই অনুদান ঘোষণা করেছেন দেশটির কর্মকর্তারা।

গত দুই মাসে ইসরায়েলের বর্বর ও নির্বিচার হামলায় গাজার ২৩ লাখ অধিবাসীর ১৯ লাখই এখন উদ্বাস্তু তথা শরণার্থী হিসেবে বসবাস করছে। এসব শরণার্থীদের সহযোগিতার লক্ষ্যে বুধবার গ্লেবাল রিফিউজি ফোরামের আয়োজন করে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

ফোরামে অধিকৃত ফিলিস্তিনে ক্রমবর্ধমান বিপর্যয়কর পরিস্থিতি থামাতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা। সেই সঙ্গে গাজার উদ্বাস্তুদের জন্য সহায়তার জন্য অনুদান ঘোষণা করে।

কাতারের আন্তর্জাতিক সংযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী লোলওয়া আল খাতির জানান, কাতার গাজার উদ্বাস্তুদের জন্য ৫০ মিলিয়ন ডলার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত উদ্বাস্তু, আহত ব্যক্তি ও ইয়াতিমদের জন্য এই অর্থ ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি গাজার ১০০ শিক্ষার্থীকে কাতারের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য মেধাবৃত্তি প্রদান করবে তার সরকার।

ইসরায়েল গত দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় এখন পর্যন্ত ১৮ হাজার ৬০৮ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ হাজার ১০০ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর