পাকিস্তানে সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২৩, ১৭:২০

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলা, নিহত ২৩

পাকিস্তানে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ হামলায় ২৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

ভোরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে ডেরা ইসমাইল খান জেলার সামরিক ঘাঁটির প্রধান ফটকে ঢুকে বন্দুক হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী এই হামলার শুরুতে প্রথমেই সামরিক ঘাঁটিতে ঢুকে এক অস্ত্রধারী গুলি বর্ষণ করে। তারপর সেখানে প্রবেশ করে অন্যরা।

স্থানীয় সূত্র এএফপিকে জানিয়েছে, ঘুমন্ত অবস্থাতেই অনেকে নিহত হয়েছে। কয়েকজনের পরনে সাধারণ জামাকাপড় ছিলো বলে নিহত হওয়া সবাই সামরিক বাহিনীর কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) নামে একটি পাকিস্তানি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। টিজেপি বলেছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর