দক্ষিণ কোরিয়ায় চালকবিহীন বাস চালু

আন্তর্জাতিক ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২৩, ২১:২৫

দক্ষিণ কোরিয়ায় চালকবিহীন বাস চালু

চালকবিহীন বাস চালু করেছে দক্ষিণ কোরিয়া। এর আগে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে স্ব-চালিত ট্যাক্সি (রোবোট্যাক্সি) চালু হলেও, সিউলের রাস্তায় স্ব-চালিত বাসের আত্মপ্রকাশ ‘বিশ্বে এই প্রথম’ বলে দাবি করছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

গত ৪ ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাস্তায় নামে এ-২১ নামক চালকবিহীন বাস। বাসটি চালু করা হয়েছে মূলত রাজধানী শহরে বসবাসরত শিক্ষার্থী এবং কর্মজীবীদের জন্য, যাদের গভীর রাতে চলাচল করতে হয়।

এ-২১ বাসটি সিউলের ব্যস্ততম হাপজং স্টেশন থেকে যাত্রী নিয়ে হোমদে ইউনিভার্সিটি স্টেশন-সিনচন স্টেশন-আহিওন স্টেশন-সদেমুন স্টেশন-সজেংনো (সেতু)-জংনো-১ গা-জংনো-৫গা হয়ে দোংদেমুন স্টেশনে পৌঁছাবে। মোট ২০টি স্টেশনের মধ্যে যাত্রী পরিষেবা দেবে বাসটি।

জানা গেছে, বাসটির গতি থাকবে ঘণ্টায় ৯.৮ কিলোমিটার। শুরু থেকে শেষ গন্তব্য পর্যন্ত ১০ কিলোমিটার যেতে সময় লাগবে ৭০ মিনিট। বাসটি রাত সাড়ে ১১টা থেকে চলাচল শুরু করে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত চলবে। সপ্তাহে পাঁচ কর্মদিবস অর্থাৎ সোমবার থেকে শুক্রবার বাসটি চলাচল করবে।

এই বাসে চলার জন্য অবশ্যই পরিবহন কার্ড থাকতে হবে। এই কার্ড পাঞ্চ করেই বাসে প্রবেশ করতে হবে। প্রাথমিকভাবে যাত্রীরা বিনামূল্যে এই সেবা গ্রহণ করতে পারবেন। তবে ২০২৪ সাল থেকে ভাড়া নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাস চলাচলের সময় সব যাত্রীদের অবশ্যই সিটবেল্ট পরতে হবে এবং বাসে কোনো যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর