যুক্তরাজ্য থেকে জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ০৩:৩৪

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্য থেকে কোনো ব্যক্তির জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাজ্যে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিল জার্মানি।

এই নিষেধাজ্ঞা কার্যকর হবে রবিবার থেকে। তবে প্রবেশপ্রার্থী জার্মান নাগরিকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা আরোপিত হবে না। কিন্তু, জার্মানিতে পৌঁছে তাদের অন্তত দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় এমন সিদ্ধান্ত গ্রহণ করল জার্মানি। দেশটি তাদের মোট জনসংখ্যার ৪০ শতাংশকে ভ্যাকসিনের আওতায় আনতে পরেছে। ফলে গত এক মাসে জার্মানিতে সংক্রমণের হার হ্রাস পেয়েছে নাটকীয়ভাবে। অনেক বিশেষজ্ঞ বলছেন, এখন দেশটিতে তৃতীয় ঢেউয়ের শঙ্কা কেটে গেছে।

এর আগে স্পেনে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞার মুখে পড়েছিল যুক্তরাজ্য। পরে গত সোমবার সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

জার্মানিতে নতুন করে আক্রান্ত করোনা রোগীদের মধ্যে ২ শতাংশের শরীরে ভারতীয় ধরনের অস্তিত্ব মিলেছে। দেশটির ধারণা এ ধরনটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

শুক্রবার যুক্তরাজ্যে কোভিড-১৯ ভাইরাসে নয় জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২ হাজার ৮২৯ জন।
সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর