কাসেম সোলাইমানি হত্যা : যুক্তরাষ্ট্রকে ৫০ বিলিয়ন ডলার জরিমানা করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | ৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১

কাসেম সোলাইমানি হত্যা : যুক্তরাষ্ট্রকে ৫০ বিলিয়ন ডলার জরিমানা করল ইরান

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রায় ৫০ বিলিয়ন ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন তেহরানের একটি আদালত।

বুধবার এ নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগ। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানায়, ২০২১ সালের ৩ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদের বিমানবন্দরে ৬২ বছর বয়সী সোলেইমানিকে হত্যা করা হয়। ওই সময় মার্কিন ড্রোন হামলায় মারা যান ইরাকের সেনাবাহিনীর সদস্য লেফটেন্যান্ট আবু মাহদি আল-মুহান্দিস। ওই হামলা কয়েকদিন পরে ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ওয়াশিংটন জানিয়েছিল, হামলায় কয়েক ডজন সৈন্য মানসিক সমস্যায় ভুগে।

ইরানের অনলাইন নিউজ এজেন্সি মিজান জানিয়েছে, তেহরানের একটি আদালত তিন হাজার ৩০০ জনেরও বেশি ইরানির করা মামলায় বস্তুগত, নৈতিক ও শাস্তিমূলক ক্ষতি হিসেবে মার্কিন সরকারকে ৪৯ দশমিক সাত বিলিয়ন ডলারের জরিমানা করা হয়েছে।

মামলায় ৪২ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন আদালত, যার মধ্যে ট্রাম্প, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ও মার্কিন সরকার রয়েছেন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর