যুদ্ধবিরতির পর গাজায় বোমা হামলা, নিহত ১৮৪ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক | ২ ডিসেম্বর ২০২৩, ১১:০৬

যুদ্ধবিরতির পর গাজায় বোমা হামলা, নিহত ১৮৪ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি শেষের পর গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১৮৪ ফিলিস্তিনি। দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু বাহিনী।

শুক্রবার থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ২শ’ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় নিহত হয়েছে অন্তত ১৮৪ ফিলিস্তিনি। আহত সাড়ে ৫শ’র বেশি।

ইসরায়েল জানায়, পরের ধাপে যুদ্ধের পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে তারা। এ ধাপে গাজার দক্ষিণাংশকে টার্গেট করে এগুবে। বোমা হামলা চালানোর আগে ওইসব এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হবে। এরইমধ্যে খান ইউনূসের একটি অংশ থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য লিফলেট দিয়েছে ইসরায়েল।

বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজা থেকে বিতারিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল।

২৫ নভেম্বর সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সেই বিরতি শেষ হয় শুক্রবার ভোরে। এরপরই গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থলবাহিনীর অভিযান শুরু হয়।

ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারেরও বেশি।

অন্যদিকে, হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর