সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | ৩০ নভেম্বর ২০২৩, ১০:১৭

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের মৃত্যু

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারে যার প্রচার কাঠামো সবচেয়ে বেশি কার্যকর ছিল সেই সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বুধবার (২৯ নভেম্বর) ১০০ বছর বয়সে মারা গেছেন।

এক বিবৃতিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কনসাল্টিং ফার্ম কিসিঞ্জার অ্যাসোসিয়েটস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ভোরে জানায়, ‘যুক্তরাষ্ট্রের সম্মানীত বিদ্বান ও রাষ্ট্রনায়ক ড. হেনরি কিসিঞ্জার আজ তার কানেকটিকাটের বাড়িতে মারা গেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, কিসিঞ্জারের পরিবার নিউ ইয়র্কে একটি পারিবারিক শেষকৃত্যের আয়োজন করবে। পরবর্তীতে এর সময় জানিয়ে দেওয়া হবে। খবর এএফপির।

তবে বিবৃতিতে কিসিঞ্জারের মৃত্যুর কারণ জানানো হয়নি। শতবর্ষী হলেও হেনরি কিসিঞ্জার ছিলেন খুবই কর্মঠ এবং গত জুলাই মাসে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চীন সফরে গিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা