বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

সময় ট্রিবিউন | ২২ মে ২০২১, ০১:৩৬

ছবি: ইন্টারনেট

বাংলাদেশকে ৬০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার ৮৫ কোটি টাকা) ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার এ ঋণ অনুমোদন দেয় বলে শুক্রবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের যুবক, মহিলা, সুবিধাবঞ্চতি গ্রুপ এবং প্রত্যাবাসিত অভিবাসী কর্মীদের র্কমসংস্থান ও জীবিকার সুযোগ উন্নত করতে এবং সিওভিডির মতো ভবিষ্যতে কোনো ধাক্কার বিরুদ্ধে তাদের সহায়তার লক্ষ্যে দেড় মিলিয়নের বেশি দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীকে সহায়তার জন্য বাংলাদশকে এ ঋণ দেওয়া হচ্ছে।

বাংলাদেশে কোভিড ১৯ মহামারিতে হাজার হাজার মানুষের জীবনযাত্রাকে বিশেষত মহিলা শ্রমিক, যুবক এবং প্রত্যাবাসিত অভিবাসী শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করেছে। এতে বলা হয়, এই দুটি প্রকল্প গ্রামীণ দরিদ্র জনগণকে ক্ষমতায়ন ও সংহত করে ভবিষ্যতের চাকরির বাজারের জন্য তাদের প্রস্তুত করবে। এ ছাড়া বিশেষত নারী ও সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলার জন্য উদ্যোক্তা সুযোগগুলোকে সহায়তা করবে।

অর্থনৈতিক রূপান্তর (এএসএসইটি) প্রকল্পরে জন্য ৩০ কোটি ডলার এবং বাকি ৩০ কোটি ডলার রেসিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ এবং লাইভলিভ ইমপ্রুভমেন্ট (আরএলআই) প্রকল্পের মাধ্যমে ২০টি জেলার ৩ হাজার ২০০ গ্রাম জুড়ে প্রায় ৭ লাখ ৫০ হাজার দরিদ্র ও দুর্বল গ্রামীণ মানুষের জীবন-জীবিকা উন্নয়নে সহায়তা করবে। উভয় প্রকল্পের মেয়াদকাল ৫ বছরসহ গ্রেস পিরিয়ড রয়েছে বলে জানায় বিশ্বব্যাংক।

বাংলাদেশ ও ভুটানের দায়িত্বে থাকা বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন বলেন, করোনাভাইরাসে বাংলাদেশে লাখ লাখ মানুষ, বিশেষত তরুণ, নারী শ্রমিক ও বিদেশফেরতদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই প্রকল্পের আওতায় গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি এবং প্রশিক্ষণ দিয়ে সুবিধাবঞ্চিতদের ভবিষ্যৎ শ্রমবাজারের জন্য প্রস্তুত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা