ইঁদুরের উৎপাতে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

সময় ট্রিবিউন | ২২ মে ২০২১, ০০:০৮

ছবি: ইন্টারনেট

লাখ লাখ ইঁদুরের আক্রমণে বিপর্যয়ের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। কয়েক মাস ধরে চলছে এই তাণ্ডব। অবশেষে অতিষ্ঠ হয়ে ফসল ও যন্ত্রপাতি বাঁচাতে বিষ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

আজ শুক্রবার এখবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ইঁদুরের উৎপাত সবচেয়ে বেশি দক্ষিণ অস্ট্রেলিয়াতে। ধারণা করা হচ্ছে শীতের কারণে ক্ষুধার্ত ইঁদুর মানুষের বাড়িতে ঢুকে পড়ছে।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী বলেছেন, মৃত ইঁদুরই একমাত্র ভালো ইঁদুর। বৃহস্পতিবার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তারা পাঁচ হাজার লিটার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঁদুর মারার কেমিক্যাল’ মজুদ করেছে। এই কেমিক্যালের একটি ডোজেই ইঁদুরের মৃত্যু হবে।

সরকারের এই পদক্ষেপে যে সবাই খুশি তেমন কিন্তু নয়। অনেকে বিষ প্রয়োগে ইঁদুর নিধনের বিরোধিতা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, খাদ্যশস্য বাঁচাতে এই কেমিক্যাল দিয়ে ইঁদুর মারতে গেলে অন্য প্রাণীও হুমকিতে পড়তে পারে।সূত্র: সিএনএন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা