মিয়ানমার জান্তার সু চির দল বিলুপ্তির উদ্যোগ

সময় ট্রিবিউন | ২২ মে ২০২১, ০০:০৭

ছবি: ইন্টারনেট

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার সমর্থিত নির্বাচন কমিশন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের দাবি, গত বছরের নভেম্বরে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে জালিয়াতি করেছে এনএলডি। খবর রয়টার্সের।

কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে ওই বৈঠকে এনএলডিসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি।

জান্তা সরকার সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান থেইন সো বলেন, এনএলডি যে জালিয়াতি করেছে তা অবৈধ, ‘তাই আমরা দলটির রেজিস্ট্রেশন বাতিল করব।’ তিনি আরও বলেন, ‘যারা এটি করেছে তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হবে এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

জান্তা সরকারের মুখপাত্র এবং এনএলডির উৎখাত হওয়া নেতাদের ঘোষিত জাতীয় ঐক্যমত্যের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।

জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ও ডেভেলপমেন্ট পার্টির এক মুখপাত্র বলেছেন, বৈঠকে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যা তখনও চলছিল এবং তিনি বৈঠকের ফলাফল সম্পর্কে কিছু জানেন না।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত এনএলডি দলের সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে। অভ্যুত্থানের পর অং সান সু চিসহ সরকারের প্রেসিডেন্ট ও অন্যান্য আইনপ্রণেতাদের আটক করে সেনাবাহিনী।

এ ঘটনার কয়েক দিন পরেই পুরো দেশ জুড়ে অভ্যুত্থানবিরোধী জনবিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে গুলি চালিয়ে ৮০০’র বেশি মানুষকে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এছাড়া আটক করা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে। বর্তমানে দেশটির জাতিগত কিছু সশস্ত্র গেরিলা গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ওপর মাঝে মাঝে হামলা চালাচ্ছে।
এমকে/এএসএম



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর